রিকশা-গরু বিক্রি করেও বাঁচানো গেল না ‘জুলাই যোদ্ধা’ হৃদয়কে

বিশেষ সংবাদ

উন্নত চিকিৎসার অভাবে মারা গেলেন ‘জুলাই বিপ্লবের’ রাজপথের সৈনিক মো. আশিকুর রহমান হৃদয় (১৭)। আন্দোলনে পুলিশের গুলিতে আহত এই তরুণের জীবন শেষ হলো চরম আর্থিক সংকট ও চিকিৎসা-অব্যবস্থাপনার কাছে পরাজিত হয়ে।

পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের বাসিন্দা আনসার হাওলাদারের ছেলে হৃদয়, ঢাকায় শ্রমিকের কাজ করতেন। গত ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। তার মাথায় তিনটি গুলি লাগে।

- Advertisement -

তৎকালীন সরকারের দমন-পীড়নের ভয়ে তিনি প্রথমে লুকিয়ে চিকিৎসা নেন। পরে শেখ হাসিনা সরকারের পতনের (৫ আগস্ট) পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করতে পারলেও, একটি গুলি থেকে যায় তার মাথায়। সেটিই ছিল মৃত্যুর কারণ।

গত বুধবার আবার অসুস্থ হয়ে পড়লে হৃদয়কে শুক্রবার দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থ্যায় বিকেল তিনটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। আজ শনিবার সকাল ৮টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

- Advertisement -

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের একমাত্র সম্বল, রিকশা আর গরু বিক্রি করে চেষ্টা করেছি। ঢাকার ডাক্তাররা মাথার তিনটা গুলির মধ্যে দুইটা বের করেছেন, কিন্তু একটা রয়ে গেছে। যদি বিদেশে নিতে পারতাম, আমার ছেলে হয়তো আজ বেঁচে থাকত।’

নিহতের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ওর মাথার ভিতরে একটা গুলি ছিল। প্রচণ্ড ব্যথা হতো, জ্বর উঠত। কারও সহানুভূতি বা সহায়তা আমরা পাইনি। উন্নত চিকিৎসা পেলে হয়তো ভাইটা বেঁচে যেত।’

- Advertisement -

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আ. রউফ জানান, ‘হৃদয়কে গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। অবস্থা ছিল আশঙ্কাজনক। আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলি। কিন্তু পরিবার সময়মতো নিতে পারেনি। পরে বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।

হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। তাঁরা একে একটি ‘বেদনাদায়ক এবং রাষ্ট্রীয় অবহেলার ফল’ বলে উল্লেখ করেন।

হৃদয়ের মতো এক তরুণ, যে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাকে আমরা বাঁচাতে পারলাম না, এটা গোটা জাতির জন্যই এক শোকাবহ ব্যর্থতা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন,...

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেওয়ায়...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তবে...

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের...

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম...