সাভারে যুবলীগ নেতার আত্মীয়ের বাড়ি থেকে বিএনপি’র নেতা গ্রেফতার

সাভারে যুবলীগ নেতার আত্মীয়ের বাড়ি থেকে বিএনপি’র নেতাকে গ্রেফতার করা হয়েছে। সাভারে যুবলীগ নেতার আত্মীয়ের বাড়ি থেকে মো: নজরুল ইসলাম (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ নভেম্বর) বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিএনপি নেতা ওই বাড়িতে আত্মগোপন করে ছিলেন। তিনি রাজধানীর পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমে জানান, বিএনপি নেতা মো: নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান সংবাদ মাধ্যমে জানান, নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে বলিয়াপুরে স্থানীয় এক যুবলীগ নেতার আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে তাঁকে গ্রেফতার করে সাভার থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা মামলা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

