সীমান্ত এলাকায় সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সুনামগঞ্জ ও সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ১৩ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি। রবিবার (২০ অক্টোবর) সুনামগঞ্জ ও সিলেটের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্সের অভিযানের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর কলাউড়া নামক এলাকা থেকে ৪১ হাজার ৮৭৭ কেজি বাংলাদেশি রসুন এবং ১০০ কেজি সুপারি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ১৩ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা।
আরেকদিকে, সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৩২১ বোতল মদ, ২ মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮টি নৌকা জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

