হঠাৎ বৃষ্টিতে নাক বন্ধ? ঘরে বসেই মিলবে সমাধান

বর্ষা এখনও আসেনি পুরোপুরি, তবে আকাশ যেন তার আগমন বার্তা দিয়ে দিচ্ছে প্রতিদিন। হঠাৎ নেমে আসা এই বৃষ্টিতে অনেকে চট করে ভিজে যাচ্ছেন। আর সেই সঙ্গে দেখা দিচ্ছে ঠাণ্ডা, সর্দি আর নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা।
নাক বন্ধ হলে যেমন শ্বাস নেওয়া কষ্টকর হয়, তেমনি মাথা ভার হয়ে আসে, ঘুমেও ব্যাঘাত ঘটে। কিন্তু চিন্তার কিছু নেই—ঘরোয়া কিছু উপায়ে সহজেই এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
গরম পানির ভাপ নেওয়া খুব কার্যকর। এতে নাকের ভেতরের জমে থাকা মিউকাস সহজে বের হয়ে আসে। চাইলে পানিতে ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল মিশিয়েও ভাপ নিতে পারেন। এতে রয়েছে মেন্টলজাতীয় উপাদান, যা বন্ধ নাক খুলতে সাহায্য করে।

তবে মনে রাখবেন, এসেনশিয়াল অয়েল সরাসরি ব্যবহার না করে একটু লঘু করে ব্যবহার করাই ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিয়ে ভালোভাবে চিপে ফেলুন। এবার সেটি ভাঁজ করে নাক ও কপালের ওপর রাখুন। ধীরে ধীরে আরাম পাওয়া যাবে।
ঠাণ্ডা লাগলে গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খেতে পারেন। এটি গলা পরিষ্কার করে এবং সর্দি কমায়। গরম দুধে তেঁতুল মিশিয়ে খাওয়াও বেশ উপকারী।
আরও একটি ঘরোয়া উপায় হলো: কালোজিরা গুঁড়া করে একটি কাপড়ে ভরে তা থেকে গন্ধ নেওয়া। এতে বন্ধ নাক সহজেই খুলে যেতে পারে।
স্ট্রবেরি, কমলালেবু, কিউই কিংবা আদা জাতীয় খাবার শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সর্দি দূর করে। ফলে নাকও সহজেই খুলে যায়।
নাক বন্ধ হওয়া সাময়িক সমস্যা হলেও সেটি দুর্ভোগের কারণ হতে পারে। তাই হালকা ঠাণ্ডা লাগার পর থেকেই সাবধান হওয়া জরুরি। তবে সব সময় মনে রাখবেন, ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

