হোস্টেলের ৬ তলা থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা

হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত রাদিয়া তেহরিন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। সে মিরপুর বাংলা কলেজে অনার্স প্রথম বর্ষে (বাংলা বিভাগ) পড়াশোনা করতেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে মিরপুর ১০ মহুয়া মঞ্জিল ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন রাদিয়া। পরে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, গতকাল সকালে ব্যতিক্রম মহিলা হোস্টেলের ৬ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে যান রাদিয়া। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানা তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

