৩৭টি জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫ লক্ষ টাকা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতে ঢাকাসহ দেশের ৩৭টি জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৯৯টি প্রতিষ্ঠানকে মোট ৫ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৯ অক্টোবর) ভোক্তা অধিকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা পর্যায়ে সবজি, ব্রয়লার মুরগি, ডিম, ডাল, আলু, রসুন, পেঁয়াজ, আদা ও ভোজ্যতেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার বিশেষ টাস্কফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

ঢাকা মেট্রোপলিটন এলাকাতে ভোক্তা অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়েছে। সারাদেশে ৪২টি টিমের অভিযানের মাধ্যমে ৯৯টি প্রতিষ্ঠানকে মোট ৫ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষার জন্য অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

