অন্বেষণ ডেস্ক :

কক্সবাজারে মালয়েশিয়া যাওয়ার সময় ১৫০ রোহিঙ্গা উদ্ধার

বিশেষ সংবাদ

কক্সবাজারে মালয়েশিয়া যাওয়ার সময় ১৫০ রোহিঙ্গা উদ্ধার। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কক্সবাজার টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার বিকল হয়ে জীবন রক্ষা হয়েছে ১৫০ রোহিঙ্গার। ওই ট্রলারে নারী ও শিশু সহ দেড়শত রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে স্থানীয় লোকজন। ট্রলারটি সাগরে যান্ত্রিক সমস্য দেখা দিলে তিন দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিল।

টেকনাফ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে টেকনাফের সমুদ্র উপকূলে দেড়শত রোহিঙ্গা সহ একটি ট্রলার ভাসতে দেখে স্থানীয় জেলেরা ট্রলারটি আটকে রাখে।

- Advertisement -

পরে দুপুরে স্থানীয় লোকজন ও জেলেরা সাগরে ভাসমান ট্রলারটিকে টেনে টেকনাফ মেরিনড্রাইভ সড়কের পাশে সৈকতে মহেষখালী পাড়া ঘাটে নিয়ে আসে থানা পুলিশ ও কোস্ট গার্ডকে খবর দেয়। এরপর ট্রলারে থাকা শিশু ও নারীরা কান্নাকাটি করে ট্রলার থেকে নেমে পড়ে। পুলিশ ও কোস্ট গার্ড আসার আগেই ট্রলার থেকে নামা রোহিঙ্গারা সটকে পড়ে।

এই বিষয়ে তথ্য নিশ্চিত করে টেকনাফ সদর ইউপি সদস্য মো: জহীর আহমদ মোবাইলে জানান, কক্সবাজার সাগরে রোহিঙ্গা বোঝাই একটি মালয়েশিয়াগামী ট্রলার ভাসমান দেখে জেলারা টেনে কূলে নিয়ে আসে। ট্রলারে দেড়শ রোহিঙ্গা যাত্রী ছিল।

- Advertisement -

সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী। এদের মধ্য বেশির ভাগই শিশু ও নারী ছিল। মহেষখালী ঘাটে ওই ট্রলারটি এখনো ভাসমান অবস্থায় রয়েছে। তবে রোহিঙ্গারা যে যার মতো চলে গেছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জোবাইর জানান, কক্সবাজারে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহি ট্রলার টেকনাফে কূলে ফিরে আসার খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর উপকূলে একটি যাত্রীবিহীন ট্রলার দেখতে পায়। তিনি জানান, পুলিশ পৌঁছার আগেই ট্রলার থেকে নেমে রোহিঙ্গারা সটকে পড়ে।

- Advertisement -

এ বিষয়ে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার সোলেমান জানান, এ ধরনের একটি সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে ফাঁকা ট্রলারের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে আমার খোঁজ খবর নিচ্ছি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...