গণ-অভ্যুত্থানের প্রতিনিধি দুই উপদেষ্টা, এনসিপির কেউ নন

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে, তাঁরা এই সরকারের প্রতিনিধি হলেও, এনসিপির কেউ নন। বরং তাঁরা গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা প্রতিনিধির ভূমিকায় রয়েছেন। এমনটা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

রোববার (২৫ মে) সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় এনসিপির পথসভায় এ কথা বলেন তিনি।

বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, “যে দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, তাঁরা এনসিপির প্রতিনিধি নন। তাঁদের দলীয় ট্যাগ দিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন, কোনো রাজনৈতিক দলের নয়।”

তিনি আরও বলেন, “এই বিষয়টি আমরা শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছি। আমরা বলেছি, তাঁদের (দুই উপদেষ্টা) প্রতি সম্মান থাকা উচিত। বারবার দলীয়ভাবে চিহ্নিত করার মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না।”

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক বলেই মনে করেন হাসনাত। তবে সংকটের সময়ে ঐক্য গড়ে তোলার দিকেই ইঙ্গিত করে তিনি বলেন, “নীতির জায়গা থেকে মতভেদ থাকবে। কিন্তু যখন জাতীয় সংকট আসে, তখন সবাই মিলে একসঙ্গে কাজ করি। এটা আমাদের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা।”

তিনি বলেন, “যখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখন সব গণ-অভ্যুত্থানকারী শক্তি ও ফ্যাসিবাদবিরোধী দল একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। এবারও ব্যতিক্রম হবে না।”

চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা প্রসঙ্গে হাসনাত বলেন, “আমরা বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে জনগণকে জানাতে মাঠে নেমেছি। আবার মানুষ কী ভাবছে, সেটাও জানার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, নতুন সংবিধান, গণপরিষদ গঠন, আইনসভা নির্বাচন, আহত ও শহীদ পরিবার পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আগের দিন তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে রোববার কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা করছে এনসিপি।

পথসভাগুলোতে হাসনাত আবদুল্লাহ ছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।শনিবার (২...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার ফ্লাইটে রাজধানীর...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আগামী ৪...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১...

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এটি প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন ২০২৬ সংসদে পাসের মধ্য...

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই...