বগুড়ার শিবগঞ্জে পুলিশের ভয়ে উল্টোপথে সিএনজি, সংঘর্ষে নিহত ১

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ভয়ে উল্টোরাস্তায় পালানো চেষ্টা করছিল একটি সিএনজি। সামনে এগুতেই ১টি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির ১ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও ৩ জন। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রহবল দো এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, আনুমানিক ৫০ বছর বয়সী নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ব্যক্তিরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

জানা গেছে, মহাসড়কের শিবগঞ্জ এলাকায় বগুড়া অঞ্চলের কুন্দারহাট হাইওয়ে পুলিশ এবং গোবিন্দগঞ্জ এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছিল। তবে রবিবার সকাল থেকে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ তাদের সীমানা পেরিয়ে বগুড়ার শিবগঞ্জ এলাকায় প্রবেশ করে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় গোবিন্দগঞ্জগামী ১টি সিএনজিকে দাঁড়াতে বললে সেটি পুলিশের ভয়ে উল্টোপথে পালানোর চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সাথে ওই সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ভয়ে উল্টোপথে যাওয়ায় প্রাইভেটকারের সাথে সিএনজির সংঘর্ষের বিষয়ে বগুড়া জোনের হাইওয়ে পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, কুন্দুরহাট হাইওয়ে পুলিশের এলাকায় এসে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করছিলো। এতে দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...