৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

বিশেষ সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না তাকিয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেন। সেই টাকায় কেনেন মোবাইল ফোন, অলংকার ও অন্যান্য পণ্য। পরে পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে।

ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি জানাজানি হলে রাত্রভর অভিযান চালিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে শিশুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পুন্ডুরা সেওড়াতলার বাসিন্দা রবিউল ইসলামের সঙ্গে দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গোপালপুরের লাবনী আক্তার লিজার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই আর্থিক সংকটে দাম্পত্য জীবনে অশান্তির শুরু। সংসারে শান্তি ফেরাতে রবিউল নিজ বাড়ির পাশে আলাদা ঘর ভাড়া নেন। চার মাস আগে তাদের ঘর আলোকিত করে একটি পুত্রসন্তান—তামিমের জন্ম হয়।

তবে পারিবারিক টানাপোড়েনের অবসান ঘটেনি। কিছুদিন আগে লাবনী সন্তানকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুর চলে যান। সেখান থেকেই গোপনে শিশুটিকে ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন মনির নামের এক ব্যক্তির সহযোগিতায়।

রবিউল ইসলাম জানান, “আমি বহুবার অনুরোধ করেছি ছেলেকে নিয়ে ফিরে আসতে। একপর্যায়ে খবর পাই, আমার ছেলেকে বিক্রি করে দিয়েছে। কৌশলে লাবনীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে সে সব স্বীকার করে।”

লাবনী আক্তার বলেন, “আমার মাথা ঠিক ছিল না। ভুল করে ফেলেছি। টাকার লোভে ছেলেকে বিক্রি করেছি। এখন বুঝছি এটা একটা বড় ভুল।”

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, “বিষয়টি জানার পরই পুলিশ দল অভিযান শুরু করে। ওসি (তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই মর্মান্তিক ঘটনায় সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক টানাপোড়েন ও পারিবারিক অস্থিরতা—সব মিলিয়ে একটি নিরপরাধ শিশুর জীবনে নেমে এসেছিল অন্ধকার। সৌভাগ্যক্রমে প্রশাসনের দ্রুত পদক্ষেপে শিশুটি ফিরে পেয়েছে নিরাপদ আশ্রয়। তবে এ ঘটনাটি সমাজে বড় এক প্রশ্ন ছুড়ে দেয়—একজন মা কতটা অসহায় হলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন?

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...