ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান মক ভোটিং পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই প্রত্যাশার কথা জানান।
সিইসি বলেন, গণভোট ইস্যুতে প্রচারণা এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় আকারে প্রচারণা চালানোর পরিকল্পনা করছে। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, দেশের অবস্থা আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি করেছে। পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। অতীতে বিচ্ছিন্নভাবে ছুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি এখন ভালো এবং সামনে আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মক ভোটিংয়ের উদ্দেশ্য সম্পর্কে নাসির উদ্দিন বলেন, গত ১৫ বছরে অনেক মানুষ ভোটদানের প্রক্রিয়া বাস্তবে দেখার সুযোগ পাননি। তাই ভোটারদের কাছে পুরো প্রক্রিয়াটি তুলে ধরতে এবং ব্যালট ব্যবহারে কত সময় লাগে তা বুঝতে ইসি এই আয়োজন করেছে। একইসঙ্গে ভোটকেন্দ্রের পরিবেশ কেমন হওয়া উচিত—তাও পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিদর্শন শেষে সিইসি বলেন, ভোটের প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় বিষয়গুলো ইসি যাচাই করছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

