হাদীর ওপর হামলাকারীর শেকড় যত শক্তিশালী হোক, উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তাকে উপড়ে ফেলা হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শরিফ ওসমান হাদী জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক। বর্তমানে তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবাই কায়মনোবাক্যে দোয়া করছে বলেও উল্লেখ করেন তিনি।

হাদীর ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন হামলা নয় বলে মন্তব্য করে মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

