নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার নতুন উপ-পরিদর্শক (এএসআই) সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইজিপি বাহারুল আলম বলেন, “নির্বাচন সামনে রেখে দুই হাজার নতুন এএসআই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া পদোন্নতির মাধ্যমে আরও দুই হাজার এএসআই যুক্ত হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই নিয়োগ সম্পন্ন করতে।”
তিনি আরও জানান, “আমরা মূলত আট হাজার এএসআই নিয়োগের পরিকল্পনা করেছিলাম। আপাতত চার হাজার অনুমোদন পেয়েছি। বাকিটা ভবিষ্যতে দেখা হবে।”
নতুন এএসআই নিয়োগের মাধ্যমে নির্বাচনের সময় পুলিশের প্রস্তুতি আরও মজবুত করার লক্ষ্য রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

