আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আইন উপদেষ্টা

বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার ভেতরের বাস্তবতা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশের আমলারা প্রকৃতিগতভাবেই সংস্কারবিরোধী। তবে এই মানসিকতা ব্যক্তিগত কারণে তৈরি হয়েছে, নাকি পুরো ব্যবস্থার ভেতরেই সমস্যা রয়েছে—সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান–এর লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইটির প্রকাশনা হয়।
আমলাদের কাজের ধরন নিয়ে হতাশার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, তরুণ কর্মকর্তাদের তিনি বারবার বোঝান—তাঁরা কেরানি নন; তাঁদের স্বাধীন বিচারবুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা জরুরি।
নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার পর প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে। রাতভর বৈঠকের পর ভোরেই আবার কাজ শুরু করতে হয়, যা শারীরিকভাবে ক্লান্তিকর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্নীতির অভিযোগ নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, অনলাইনে প্রচারিত অনেক অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। উদাহরণ হিসেবে একটি ইউটিউব ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে ঘিরে তোলা অভিযোগ শেষ পর্যন্ত গুরুত্বহীন প্রমাণিত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

