নোয়াখালীতে পুকুরে অযু করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬) নামের আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন ওই এলাকার কুয়েত প্রবাসী বেলাল হোসেনের সন্তান। অহি দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। আর ছহি ধর্মপুর দারুল কুরআন রাহমানির নার্সারির শিক্ষার্থী। চার বোনের মধ্যে তারা দুজন ছোট ছিলেন।
স্থানীয় মোহাম্মাদপুর ইউপি প্যানেল চেয়ারম্যান-২ কাজি জহিরুল ইসলাম আল মাসুদ বলেন, আজ ভোরে অযু করার জন্য পুকুরের দিকে যাওয়ার সময় দুই বোন ডুবে যায়। পরে সকাল ৭টার দিকে পুকুর ঘাটে তাদের জুতা দেখে তাদের চাচা খুঁজতে শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকেই তাদের মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

