প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, ফেসবুকে হুমকিমূলক ভিডিও প্রকাশের পর থেকে ইমরান পলাতক ছিলেন। পরে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারে ধারাবাহিক অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা চালাতেন এবং বিভিন্ন সময়ে উসকানিমূলক বক্তব্য দিতেন। সর্বশেষ ৯ নভেম্বর তিনি বাঁশখালীর প্রধান সড়কে একটি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি তিনি বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তবে ফেসবুক লাইভে হুমকিমূলক বক্তব্য দেওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

