চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘সিয়াম প্যালেস’ নামে একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

লামিয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ইকোনমিস্ট সোসাইটি এবং ক্যারিয়ার ক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, লামিয়ার পড়াশোনার সুবিধার্থে তার বাবা-মা ক্যাম্পাসসংলগ্ন ওই ভবনে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ছিলেন তাদের একমাত্র সন্তান।

সহপাঠীরা জানান, লামিয়া ছিলেন ভীষণ মেধাবী। তার সহপাঠী তনিমা বিনতে হোসেইন বলেন, “অনেকদিন ধরে ও কিছুটা চুপচাপ ছিল। খুব বেশি কারও সঙ্গে কথা বলত না। তবে কী কারণে এমন ছিল, তা আমরা বুঝে উঠতে পারিনি।”

তারা আরও জানান, “লামিয়া সাধারণত একা থাকতে চাইত। এজন্য বান্ধবী নীরা সবসময় তার সঙ্গে থাকত। কিন্তু গতকাল নীরা ছিল না। আমরা ধারণা করছি, পড়াশোনার চাপ থেকেই এমনটা ঘটতে পারে। কারণ, ও এবারের নতুন শিক্ষাবর্ষ ২৩-২৪ এর সঙ্গেও পরীক্ষা দিচ্ছিল।”

বিশ্ববিদ্যালয় থানার ইনচার্জ মোস্তফা বলেন, “খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি জানালার গ্রিলে ওড়না পেঁচানো ছিল এবং স্বজনেরা লাশটি নিচে নামিয়ে রেখেছেন।

তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল)...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে...