আদালতে নেওয়ার পথে জনতার রোষানলে সাবেক কাউন্সিলর, ডিম ও জুতা নিক্ষেপ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুভ ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) ভোররাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, থানা থেকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা তাকে বহনকারী পুলিশ ভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করে।

- Advertisement -

শুভ ইমরান শেরপুর পৌর শহরের উলিপুর নতুন পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় এবং দুপুরে থানা চত্বরে জনতা ভিড় করে।পরে তাকে আদালতে পাঠানোর সময় উত্তেজিত জনতা তার ওপর হামলা চালায় এবং ডিম ও জুতা ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে।

ছবি : অন্বেষণ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এই হামলায় রিফাত সরকারসহ একাধিক আন্দোলনকারী আহত হন। পরবর্তীতে, এই ঘটনায় আহত রিফাত সরকার বাদী হয়ে ২০২৪ সালের ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

- Advertisement -

তদন্তে এই হামলায় শুভ ইমরানের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈনুদ্দিন জানান, “ধুনটমোড় হামলা মামলার তদন্তে শুভ ইমরানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে সহিংসতা সহ আরও চারটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

- Advertisement -

ওসি আরও বলেন, শুভ ইমরান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জনগণের প্রতিক্রিয়ার কারণে তাকে আদালতে পাঠানোর সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...