সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেবে কমিশন : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংলাপে অংশ নেওয়া দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচন ঘনিয়ে আসছে। এ সময়ে আচরণবিধি মেনে চলা জরুরি। তিনি আরও বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। কমিশন চায়, সব দলের জন্য সমান পরিবেশ তৈরি হোক।
ইসি জানিয়েছে, এদিন সকাল ও বিকেলে দুই পর্বে মোট ১২টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। সকালের সেশনে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
সংলাপে বক্তব্য দিতে গিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, ইসিসহ সংশ্লিষ্টদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চান না—এমন মন্তব্য করেছেন কয়েকটি দলের প্রতিনিধি। তাদের দাবি, সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ হওয়া উদ্বেগ তৈরি করছে—যা নির্বাচন প্রক্রিয়ার জন্য ভালো বার্তা নয়।
বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ মোট ৫৩টি দল নিবন্ধিত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

