ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও ১০ প্লাটুন বিজিবি সদস্য মজুত রয়েছে, প্রয়োজনে তারা রাস্তায় নামবে।
ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি-আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মিলিটারি ইউনিট মোতায়েন করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা পিছনে হটে সমাবেশের দিকে সরে যায়।

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করে। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। আরও ১০ প্লাটুন বিজিবি সদস্য মজুত রয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

