তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত পাঁচ

বিশেষ সংবাদ

পুরান ঢাকার তাঁতীবাজারে দুর্গা পূজামণ্ডপে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বোমায় সামান্য আগুন ধরলেও কোনো হতাহতে ঘটনা ঘটেনি। পেট্রলভর্তি কাচের বোতলটি উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূজামণ্ডপের পাশের একটি গলির মধ্যে থেকে বেশ কয়েকজন যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে পেট্রলভর্তি একটি কাচের বোতল ছুড়ে মারে। স্বেচ্ছাসেবকেরা হামলাকারী যুবকদের ধরতে গেলে তারা ছুরিকাঘাত করেন। এতে অন্তত ৫ জন আহত হন।

- Advertisement -

তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলার ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো: রেজাউল করিম মল্লিক ঘটনাস্থলে আসেন এবং সাংবাদিকদের জানান, ছিনতাই করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক ১ জনের কাছ থেকে ১টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন।

ছুরিকাঘাতে আহতরা হলেন, দীপ্ত দে (২৬), সাগর ঘোষ (২৬), মো. রমিজ উদ্দিন (৩০), খোকন ধর (৪০) ও ঝন্টু ধর (৫০)। তারা সবাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলেই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই মো: লিটন।

- Advertisement -

এ ঘটনায় আটক ৩ জন হলো, নোয়াখালীর মো: জীবন (১৯), পটুয়াখালীর মো: হৃদয় (২৩) ও গাইবান্ধার আকাশ (২৩)। তারা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে।

তাঁতীবাজার মোড়ে মূল সড়কের পাশেই অবস্থিত পূজামণ্ডপটি। শুক্রবার রাত ১০টার দিকে অনেক মানুষ পূজামণ্ডপে এসেছেন। র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে মণ্ডপে অল্প একটু আগুন ধরলেও বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন।

- Advertisement -

পুরো পূজামণ্ডপটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। সেখানকার একটি ফুটেজে দেখা যাচ্ছে, পূজামণ্ডপের পাশের একটি গলিতে ৩ জন যুবক জড়ো হয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছেন। এর কিছুক্ষণ পরেই তারা পূজামণ্ডপের কাছে এসে হামলা করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন মন্তব্য করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে আব্দুল মতিন নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুকে...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন মন্তব্য করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে আব্দুল মতিন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার...