রাজধানীতে ২৮৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত নারীর নাম রুবি আক্তার (২৬)।
জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদে জানা যায়, ঢাকা–ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে বিপুল পরিমাণ গাঁজাসহ কয়েকজন মাদক ব্যবসায়ী গাড়ি নিয়ে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ওয়ারী ডিবির তিনটি দল দ্রুত ঢাকা–ময়মনসিংহ সড়কে অবস্থান নেয়।
রাত পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের কাছে রুবি আক্তারকে কালো ট্রাভেল ব্যাগ ও প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস দ্রুত পালিয়ে যায়। রুবি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়; এ সময় তার স্বামী হারুন সরকার (৩৪) ও অজ্ঞাত ২–৩ জন পালিয়ে যাওয়ায় তাদের খোঁজ চলছে।

রুবির হাতে থাকা কালো ট্রাভেল ব্যাগ এবং পাশে থাকা প্লাস্টিক বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়; উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ২৮৫ কেজি বলে পুলিশ জানায়।
ডিবি সূত্র আরও জানায়, রুবি আক্তার একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি ও তার স্বামী হারুন সরকার দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রয় করত—এমন স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃত রুবি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

