চাঁদরাতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

রাজধানীর মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে মধুবাগ মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পঞ্চগড়ের ফুলতলা উপজেলায় হলেও পরিবারের সঙ্গে তিনি মগবাজারের চেয়ারম্যান গলিতে বসবাস করতেন।
স্থানীয় এক বাসিন্দা কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি তার দুই বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে মাঠসংলগ্ন একটি গলিতে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় কয়েকজন কিশোর সেখানে এসে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাদের একজন রাব্বিকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে প্রথমে কাছের একটি কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

