জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে নারীসহ তিন আওয়ামী লীগ সমর্থক আটক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে দুই নারীসহ তিন আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নামে শ্রদ্ধা নিবেদন করতে গেলে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টা ও দুপুর ২টার দিকে পৃথক সময়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজধানীর লালবাগ এলাকার তাহমিনা আক্তার (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রকিবুল ইসলাম ওরফে দুর্জয় (৩২)।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারা এলাকা থেকে তাহমিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে তিন সন্তানও ছিল। পরে দুপুর ২টার দিকে স্মৃতিসৌধের মূল বেদির সামনে থেকে রকিবুল ইসলাম এবং ফোয়ারা এলাকা থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।
আটকের পর তাহমিনা আক্তার সাংবাদিকদের বলেন, তিনি আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন, বর্তমানে কোনো কাজ করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করেন। তিনি জানান, তিন সন্তানকে নিয়ে বাসে করে সকালে স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে।
মিষ্টি সুভাষকে আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান থেকেই তারা এসেছেন। ব্যানারে শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো ছিল বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে রকিবুল ইসলাম বলেন, তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ভালোবাসা থেকেই তিনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসেছেন বলে জানান।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিকেল পৌনে চারটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে এ–৪ সাইজের কাগজে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা বর্তমানে আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

