ক্ষমতার দম্ভের চাইতে ভালোবাসাই বড়, খালেদা জিয়া তার উদাহরণ: ড. মির্জা গালিব

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে একটি পোস্টে তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
পোস্টে তিনি লেখেন, খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন—আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, এ প্রার্থনা করেন তিনি।
ড. গালিব আরও তুলে ধরেন, এরশাদের সামরিক শাসনের পরবর্তী সময়ে দেশীয় রাজনীতির কেন্দ্রে দুজন নারী নেতৃত্ব ছিলেন। তার ভাষায়, খালেদা জিয়া কখনো কাউকে ছোট দেখানোর চেষ্টা করেননি এবং ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশি আধিপত্যবাদের কাছে নিজের অবস্থান বিসর্জন দেননি।
তিনি উল্লেখ করেন, ‘ইসলামোফোব সেকুলারদের’ বিরূপ মন্তব্যের ভয়েও খালেদা জিয়া কখনও ইসলামী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতা করতে পিছপা হননি। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা এবং বিভিন্ন নির্যাতনের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি ন্যায়বিচারের পথে থেকেছেন বলেও মন্তব্য করেন ড. গালিব।
তার কথায়, জালিম হওয়ার চেয়ে মজলুম থাকা উত্তম—ক্ষমতার দম্ভের চেয়ে মানুষের ভালোবাসাই বড়, এবং খালেদা জিয়া তার বাস্তব উদাহরণ। তিনি বিশ্বাস প্রকাশ করেন, খালেদা জিয়া এ দেশের মানুষের কাছে দীর্ঘদিন অনুপ্রেরণা হিসেবে রয়ে যাবেন।
পোস্টের শেষাংশে তিনি আরও লিখেন, আল্লাহ যেন খালেদা জিয়ার ভুল–ত্রুটি ক্ষমা করে তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

