সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।
বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত সংলাপে তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন সংসদীয় প্রক্রিয়া ও ভোটের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছেন। তিনি জোড় দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমিশনের প্রত্যাশা, সব দল এই প্রতিশ্রুতি বজায় রাখবে।
আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলাকে সিইসি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটাভুটির অন্যতম শর্তই হলো প্রত্যেকের আইন মেনে চলা এবং আচরণবিধি মানা।
এসময় সিইসি বলেন, নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও ভোটে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো। দলগুলো যদি আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করে এবং কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করে, তাহলে কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হবে না এমন আস্থা প্রকাশ করেন তিনি।
সিইসি নাসির উদ্দিন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর কাজেও রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সব দল নিজের কর্মী-সদস্যদের মাধ্যমে ভোটারদের সচেতন ও উৎসাহিত করবে, যাতে ভোটে অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং গণতন্ত্রের শক্তি দৃঢ় হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

