প্যানিক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

বিশেষ সংবাদ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বাজারে আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই, সবার জন্য পর্যাপ্ত তেল রয়েছে। তাই জনগণকে অযথা ভিড় না করে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়েই তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। ঈদকে কেন্দ্র করে গত দুদিন সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে সেটি সাময়িক, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্ত্রী আরও বলেন, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। “সবাই তেল পাবে, তাই অপ্রয়োজনীয় মজুত বা আতঙ্ক সৃষ্টি না করে স্বাভাবিকভাবে তেল নেয়ার জন্য অনুরোধ করছি।

এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, তেলের সংকটকে কেন্দ্র করে বাজারে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, তা সরকার সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে

সময় সংবাদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঈদের আগে কিছুটা সংকট দেখা দিলেও সরকারের দ্রুত উদ্যোগে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এতে ঈদযাত্রায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় তেল পাম্পগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আগেও নেওয়া হয়েছিল, প্রয়োজনে আবারও নেওয়া হবে।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, ডিপোগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে।

তার ভাষ্য, “যেখানে তেল আছে, সেখানে পাম্প খোলা রাখা হচ্ছে; আর যেখানে নেই, সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ডেস্ক রিপোর্ট : ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ঢাকার সক্রিয় সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বিশেষ করে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাই...

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান প্রশাসনিক ও আইনশৃঙ্খলা...

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। দীর্ঘ কয়েকদিন পলাতক থাকার পর অভিযান...

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ডেস্ক রিপোর্ট : ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ঢাকার সক্রিয় সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি।...

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।...

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮।...

তদবিরেও চাঁদাবাজদের ছেড়ে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের শীর্ষ পর্যায়...

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো...

বগুড়ায় কাল আসছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর ও শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ব্যবধানে সরকারের গুরুত্বপূর্ণ ১০...