বগুড়ায় রান্না ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে রান্না ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে আলম হাসান (৪৫) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ধুনট থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত আলম হাসান উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী গ্রামের বাসিন্দা। তিনি একজন সবজি ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বাকপ্রতিবন্ধী ওই নারীকে বিয়ে করেন এক অটোভ্যানচালক। তাঁদের একটি সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্বামী ঢাকায় অবস্থান করলেও স্ত্রী সন্তান নিয়ে গ্রামেই থাকেন। দীর্ঘদিন ধরে আলম হাসান ওই গৃহবধূকে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার প্রস্তাবে রাজি না হয়নি ওই বাকপ্রতিবন্ধী নারী। সম্প্রতি তার স্বামী ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন।

ঘটনার দিন মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বামী চা খেতে পাশের বাজারে যান। ওই সময় বাড়িতে একা থাকার সেই সুযোগে আলম হাসান কৌশলে রান্না ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তখন ওই নারী কৌশলে তার হাত থেকে ছুটে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।
ধুনট থানার ডিউটি অফিসার উপ-পরিদশর্ক (এসআই) আমিনা খাতুন বলেন, “বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

