ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্ষতি হয়নি: ফায়ার সার্ভিস

ঢাকায় ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে স্যাটেলাইট ফায়ার স্টেশন বিষয়টি পরিদর্শন করে। তবে পরিদর্শনে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কয়েক সেকেন্ড স্থায়ী এই কাঁপনে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে মানুষ ঘর থেকে রাস্তায় বের হয়ে আসেন।

ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন পথচারি নিহত হন। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ডিউটি অফিসার।
নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রাখা হয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু এবং আরও একজন ওই মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফি। আরেকজনের পরিচয় জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

