এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

বিশেষ সংবাদ

এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় আলোচনায় থাকা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এবং সেগুলোতে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তবে মামলাগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

২০০৭ সালের এক-এগারোর প্রেক্ষাপটে মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ের রাজনৈতিক পরিবর্তনের ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বলে আলোচিত হন। পরে গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পান এবং ওই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। ২০০৮ সালে তাঁকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর চাকরির মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।

উল্লেখ্য অবসর গ্রহণের পর তিনি ব্যবসায় যুক্ত হন। পাশাপাশি জাতীয় পার্টির (জাপা) রাজনীতিতে সক্রিয় হয়ে ফেনী-৩ আসন থেকে ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছিলেন, পরে জাতীয় পার্টিতে যোগ দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

অন্বেষণ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ শনিবার (৯ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া...

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সন্ধান মিলেছে ঢাকায়। পরিবারের দাবি, অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়ার পর কয়েক...

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণের নিরঙ্কুশ সমর্থনের কারণে নির্বাচনের আগে দেওয়া সরকারের প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।...

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

অন্বেষণ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ শনিবার (৯ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর...

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সন্ধান মিলেছে ঢাকায়। পরিবারের দাবি, অভিমান...

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণের নিরঙ্কুশ সমর্থনের কারণে নির্বাচনের আগে দেওয়া সরকারের...

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

গাজীপুরের কাপাসিয়ায় এক নারী, তার তিন সন্তান ও এক স্বজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে উপজেলার...

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বগুড়া সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানকে গলা কেটে...

‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’: হুম্মাম কাদের চৌধুরী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের...