অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন, আগে এত দীর্ঘ সময় তাদের মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাতে হবে, কোথাও দূরত্ব থাকলে তা দূর হবে।
সেনা সদস্যদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে এবং কোনো প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে; দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক থাকতে বলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বিভ্রান্তিকর বার্তায় প্রভাবিত হওয়া যাবে না, কেউ যাতে ভুয়া তথ্য ছড়িয়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

