একইদিনে নির্বাচন ও গণভোট করতে ইসিকে সরকারের চিঠি

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট আয়োজন ইসির দায়িত্ব। একই চিঠিতে জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, একইদিনে নির্বাচন ও গণভোট আয়োজন করতে হবে।”
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা এলে গণভোট নিয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ইসি সূত্রে জানা যায়, কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের পরিকল্পনা করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

