খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি বাসাবো থেকে হাসপাতালে যান তিনি।
হাসপাতালে গিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় এভারকেয়ারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্বও খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসছেন। পরিস্থিতির প্রতি দৃষ্টি রেখে চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

