বিটিভি যেন রাজনৈতিক হাতিয়ার না হয়: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বিটিভিকে স্বায়ত্তশাসিত করা হচ্ছে, যাতে এটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি বলেন, বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়, সে বিষয়েও সরকার সতর্ক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, “নতুন বাংলাদেশে নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়েছে। এটি তরুণ প্রজন্মের জন্য একটি নতুন দিগন্ত।” তিনি আরও বলেন, বাংলাদেশ বহু ভাষা ও সংস্কৃতির দেশ, তাই ভবিষ্যতের সাংস্কৃতিক কাঠামোয় সব ধর্ম-বর্ণের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে।
২০২৫ সালের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মাহফুজ আলম বলেন, তরুণদের প্রতিভা ও উদ্ভাবনী শক্তিই নতুন বাংলাদেশের পথ দেখাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

