গোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনও একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, আর এখনো তারা সেই অবস্থানেই রয়েছে। একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না উল্লেখ করে তিনি বলেন, গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান হিসেবে তুলে ধরা মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননার শামিল।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ মন্তব্য করেন, হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

