খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া ধরা পড়ে।

এর পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যাগুলোও জটিলতা বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকদের ভাষায়—একটি রোগের চিকিৎসা শুরু করলে আরেকটি অংশে তার প্রভাব পড়ে যায়, ফলে সামগ্রিক অবস্থার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, খালেদা জিয়া গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তাই তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জানান, দলীয় প্রধানের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’। শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া চান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

