প্রেমিকাকে পাম্পের জিম্মায় রেখে পেট্রোল নিলেন প্রেমিক

বিশেষ সংবাদ

প্রেমিকাকে পাম্পের জিম্মায় রেখে পেট্রোল নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রেমিকে বিরুদ্ধে। বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে এক কিশোরী প্রেমিকাকে পাম্পের জিম্মায় রেখে পালানোর ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুন) দুপুরে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরী গত ২৬ জুন (বুধবার) ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যায়। সেদিন দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর পেন্সিল কেনার জন্য দোকানে যায় ওই কিশোরী।

- Advertisement -

এ সময় উপজেলার বাছাড়েরহুলা গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম সজিব (১৮) ওই কিশোরীকে ফুসলিয়ে তার সাথে মোটরসাইকেল করে বেড়াতে যেতে বলে। এতে সায় দিয়ে ওই কিশোরী নাজমুলের সাথে ভাড়া করা মোটরসাইকেলে উঠে বেড়াতে যায়। ঘুরতে ঘরতে ভাগা বাজার এলাকায় তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়।

এরপর নাজমুল স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল ভরে। এ সময় পেট্রলের টাকা দিতে না পারায় টাকার বদলে ওই কিশোরীকে জিম্মায় রেখে টাকা নিতে বাড়িতে চলে আসে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় তার বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের লোজন স্কুলে খোঁজ নেন। সেখান থেকে জানানো হয় তাদের মেয়ে স্কুলে ব্যাগ রেখে বাইরে গিয়ে আর ফেরেনি।

- Advertisement -

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ফিলিং স্টেশনে পাওয়া যায় তাকে। সেখান থেকে ওই কিশোরীকে নিয়ে আসতে গেলে পেট্রল পাম্পের কতৃপক্ষ জানায় তেলের মূল্য পরিশোধ করলে আপনাদের মেয়েকে ফেরত পাবেন। এ সময় তাদের সাথে কিশোরীর পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। পরে টাকা দিয়ে ওই কিশোরীকে ছাড়িয়ে নিয়ে আসেন তার বাবা।

এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করতে ব্যর্থ হয়। মীমাংসার সময় প্রতিপক্ষ চড়াও হয়ে ওই কিশোরীর বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। এ ঘটনায় শনিবার দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে রামপাল থানায় গাববুনিয়া গ্রামের মো: শহিদুল ইসলাম, মো: হাবিবুর রহমান, প্রেমিক নাজমুল ইসলাম সজীব, ফয়সাল মল্লিক ও মনিরুল ইসলামদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

- Advertisement -

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন মন্তব্য করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে আব্দুল মতিন নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুকে...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন মন্তব্য করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে আব্দুল মতিন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার...