ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

বিশেষ সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, তারা একটি বিস্ফোরক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. জিসান (২১), মো. জুয়েল রানা (২০) এবং মো. শাওন (১৭)। তারা শেরকান্দি এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠনের কুমারখালী উপজেলা সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কয়েকটি মোটরসাইকেলে একটি মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপর বুধবার সকালে ওই ভিডিওর সূত্র ধরে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল। তিনি দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে ওই রাতে মোটরসাইকেল মিছিল করা হয়েছিল। তার অভিযোগ, ওই ঘটনার জেরে পরবর্তীতে তিনজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বিস্ফোরক মামলার ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পৃথক একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওর এলাকার বড় অংশ এখন পানির নিচে চলে...

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার,...

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম...

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওর এলাকার...

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার...

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার...

বগুড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা...

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে...