নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

বিশেষ সংবাদ

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওর এলাকার বড় অংশ এখন পানির নিচে চলে গেছে। ইতোমধ্যে দুই হাজার হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিকেল ৩টার দিকে ভুগাই-কংস নদীর পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপরে ছিল। একই সময় মগড়া নদীর পানিও নেত্রকোনা পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে।

- Advertisement -

জেলার আরও কয়েকটি নদী, উব্দাখালি, বউলাই ও ধনু, এগুলোর পানিও দ্রুত বাড়ছে। দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও ঢলের তোড়ে একটি অস্থায়ী কাঠের সেতু ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, সামনে আরও কয়েক দিন বৃষ্টি হতে পারে, এতে নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, বাঁধগুলো নজরদারিতে রাখা হয়েছে। কোথাও ভাঙনের খবর না মিললেও পানি উপচে পড়ার ঝুঁকি আছে

- Advertisement -

এদিকে, হাওরের বিস্তীর্ণ জমিতে পানি জমে থাকায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয়রা বলছেন, বিভিন্ন সময়ে মাটি ফেলে জলাধার ভরাট হয়ে যাওয়ায় পানি নামার পথ সংকুচিত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো অনেক জমির ধান কাটা হয়নি। এর মধ্যে জমিতে পানি ঢুকে পড়ায় ধানের গোড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

- Advertisement -

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২ হাজার ২১৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। নতুন তথ্য সংগ্রহ চলছে, এতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন মন্তব্য করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে আব্দুল মতিন নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন মন্তব্য করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে আব্দুল মতিন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ...

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪)...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে...