ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
বারডেম হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে মর্গে রাখা আছে এবং বেলা ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। মৃত ঘোষণা করার প্রায় সাত মিনিট আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসাধীন অবস্থায় বারডেমের আইসিইউ বিভাগের প্রধান কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার কিডনির সমস্যা ছিল এবং সম্প্রতি কয়েকবার তিনি ‘মাইল্ড স্ট্রোক’ শিকার হন। গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর, তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় রোববার তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

