কোনো সংস্কার হয়নি বলা সঠিক নয়, যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার নিয়ে যারা বলেন কিছুই হয়নি, তা সঠিক নয়। যথেষ্ট সংস্কার হয়েছে। প্রত্যাশা যদি ১০ ধরা হয়, তাহলে অন্তত চারটি লক্ষ্য অর্জন করা গেছে। তবে তিনি স্বীকার করেন, পুলিশ সংস্কার যেভাবে করতে চাওয়া হয়েছিল, সেভাবে হয়নি।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, সংস্কার প্রক্রিয়ায় ব্যাপক পরামর্শ (কনসাল্টেশন) করা হয়েছে। তাঁর দাবি, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময়ও এ ধরনের পরামর্শ হয়েছিল।

তিনি আরও বলেন, শুধু ১০ বছর ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারবেন না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, যা উচ্চ আদালত থেকেই বাস্তবায়িত হবে।
আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে। তাঁর মতে, এর ধারাবাহিকতায় আইনের শাসন (রুল অব ল) পুরোপুরি প্রতিষ্ঠা পেতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। তিনি বলেন, সরকার সংস্কারের পথে এগিয়েছে এবং নির্বাচিত সরকার এই ধারা বজায় রাখলে জনগণ এর সুফল পাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

