নুর যেন পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়: প্রিন্স মাহমুদ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর থেকেই রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছেন।

এই প্রেক্ষাপটে জনপ্রিয় গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ নিজের ফেসবুক একাউন্টে কয়েক বছর আগে নুরকে নিয়ে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট আবারও শেয়ার করেছেন।
সেখানে তিনি নুরকে তুলনা করেছেন পরিবারের আদরের ছোট ছেলের সঙ্গে, “নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।”
পোস্টটির কমেন্ট ঘরেও আসছে নানারকম প্রতিক্রিয়া। কেউ লিখছেন, “নূরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।” আরেকজনের মন্তব্য, “ছিঁচকে লোভের জন্য সে নিজেকে সামলে নিতে পারে নাই।” এসব মন্তব্য ঘিরেও চলছে তর্ক-বিতর্ক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

