নুরের মেমোরি লস হওয়ার শঙ্কা নেই: ঢামেক পরিচালক

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পুরোপুরি সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পরিচালকের বরাত জানানো হয়, গত ২৯ আগস্ট আহত অবস্থায় নুরকে হাসপাতালে ভর্তির পর প্রথমে আইসিইউতে রাখা হলেও পরে অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। নুরের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

ঢামেক পরিচালক বলেন, নুরের নাকে হাড় ভাঙা থাকায় মাঝে মাঝে রক্তপাত হচ্ছে, কিন্তু তা ঝুঁকিপূর্ণ নয়। মুখমণ্ডলে একটি লিনিয়ার ফ্র্যাকচার রয়েছে; সেটি পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। চোখের নিচে জমাট রক্ত এখন নেই এবং মাথায় সামান্য আঘাতজনিত রক্ত জমাটও সেরে গেছে।
তিনি বলেন, “নুর এখন স্ট্রং আছেন এবং ধীরে ধীরে তার শারীরিক উন্নতি হচ্ছে।”
ঢামেক পরিচালক আরও জানান, বর্তমানে নুরের সামান্য ঠান্ডা-জ্বর রয়েছে; পরীক্ষার পর জানা যাবে এটি মৌসুমি জ্বর না ডেঙ্গু।
শর্ট মেমোরি লস সংক্রান্ত গণঅধিকার পরিষদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আঘাতে স্মৃতিভ্রষ্ট হওয়ার কোনো শঙ্কা নেই। এছাড়া পরিবারের ইচ্ছা থাকলে কয়েক দিনের মধ্যে নুরকে বাসায় নেওয়া সম্ভব হবে এবং পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার অপশনও রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

