শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এ বছর শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার বিশেষ নজর দিয়েছে। তিনি বলেন, শুধু বেতন নয়, বোনাসও সময়মতো পরিশোধ করা হয়েছে। এতে সরকারের সদিচ্ছার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা ছিল।
তিনি বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষের বড় কোনো ঘটনা সামনে আসেনি। অনেক কারখানায় মার্চ মাসের আংশিক বেতনও আগেভাগেই পরিশোধ করা হয়েছে, যা শ্রমিকদের স্বস্তি দিয়েছে।
শ্রমিকদের পাওনা মেটাতে সরকারের আর্থিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ছোট শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৫ কোটি টাকা।
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে সরকার। মরদেহ দেশে আনা, আর্থিক সহায়তা দেওয়া এবং পরিবারকে সহযোগিতার কাজ চলছে।
এছাড়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব পরিবারের শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

