অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২০২৬–২৭ অর্থবছর থেকেই এই ব্যবস্থা কার্যকর করার লক্ষ্য রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদানের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতারা যেসব জটিলতার মুখে পড়ছেন, তা কমাতে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। যেসব ক্ষেত্রে সার্কেল থেকে অনলাইনে এন্ট্রি দেওয়া হয়নি, সেখানে কাগজে দাখিল করা রিটার্নগুলো অনলাইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়ার কাজ চলছে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, সংস্থার কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও সহজ করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। মূল লক্ষ্য হলো করদাতাদের হয়রানি কমানো এবং সেবাকে আরও গতিশীল করা।
অনলাইনে ভ্যাট রিফান্ড মডিউল চালুর বিষয়ে তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে করদাতাদের রিফান্ড আবেদন এখন স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। রিফান্ড আবেদন দাখিল কিংবা অর্থ ফেরত পেতে এখন আর করদাতাদের ভ্যাট কার্যালয়ে সরাসরি উপস্থিত হতে হবে না।
তবে প্রয়োজনীয় তথ্য বা সহযোগিতার ক্ষেত্রে করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

