বগুড়া

আজিজুল হক কলেজ ও সাতমাথায় পুলিশ-শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ

বিশেষ সংবাদ

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাঙ্গে বৃহস্পতিবার (১৮ জুলাই) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। এছাড়াও শহরের প্রাণকেন্দ্র সাতমাথাতেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে আজিজুল হক কলেজের সামনে প্রায় এক ঘন্টা পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের শতাধিক টিয়ারশেল ও অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, সকালে সরকারি আজিজুল হক কলেজের সামনে কামরগাড়ি রেল গেট অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারাও পুলিশকে পাল্টা ধাওয়া দেয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে শতাধিক টিয়ারশেল এবং অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেখান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় মো: মিনহাজুল ইসলাম নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এই ঘটনার পর-পরই বগুড়া শহরের সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা সাতমাথায় অবস্থান নিতে চাইলে পুলিশ ব্যাপক টিয়ারশেল এবং রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতমাশায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই একমাত্র পূর্ণ সাক্ষী, অন্যরা আংশিক সাক্ষী।বৃহস্পতিবার...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও...

শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬।...

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই...

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে আগামী দুই মাস পেট্রল ও অকটেন সরবরাহে কোনো...