বগুড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কেজি মাছ ও নিষিদ্ধ জাল জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। একই সঙ্গে ৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
দিনব্যাপী অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। অভিযানে সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন ও থানার উপ-পরিদর্শক সুমন উপস্থিত ছিলেন। জব্দকৃত মাছের মধ্যে ১৫ কেজি হযরত মুয়ায বিন আফ্রা (রা.) ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এবং ৫ কেজি দারুল এহসান হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় সরবরাহ করা হয়।

এছাড়া অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলা কালিতলা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, “মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়নে চলমান ২২ দিনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

