বগুড়ায় ৪টি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিনাহালি গ্রাম তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) এবং একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়। এসময় হারুনুর রশিদ ও ইদ্রিস আলীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে পলাতক সন্দেহভাজন ইছাহাক আলীর (ইচন)বাড়ির গোয়াল ঘর থেকে আরও দুইটি গরু উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

