বগুড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আ. লীগ নেতা ছিনতাই, গ্রেফতার ২১

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।
মামলায় ২০ জনের নাম উল্লেখসহ আরও দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চকভোলা গ্রামে এ ঘটনা ঘটে । পরে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে গিয়েছিলেন। খবর পেয়ে এসআই মামুন এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তাঁর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

