বগুড়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

বগুড়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরের বয়স ১২ বছর। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার এক গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী শিশু বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক ।
জানা গেছে, গতকাল বিকেলে ভুক্তভোগী শিশুর সমবয়সী এক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় অভিযুক্ত কিশোর ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে ভুক্তভোগী শিশুর মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। আটককৃত কিশোর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ভুক্তভোগী শিশু শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

